দিনাজপুর

দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল-(বাংলা স্কুলের) প্রধান শিক্ষকের বিদায় অনুষ্ঠান

দিনাজপুর প্রতিনিধিঃ ২৯ অক্টোবর বৃহস্পতিবার দিনাজপুরের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ দিনাজপুর মিউনিসিপ্যাল হাই স্কুল(বাংলা স্কুল) এর প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলামের অবসরজনিত বিদায় উপলক্ষে আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের হলরুমে বিদায় অনুষ্ঠানের আয়োজন করে শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ শিক্ষার্থীরা বিদায় প্রধান শিক্ষককে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা জানায় এবং শিক্ষক কর্মচারীবৃন্দ ক্রেস্ট ও উপহার সামগ্রী দিয়ে বিদায় প্রধান শিক্ষককে সংবর্ধনা প্রদান করেন।

শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মোঃ দেলওয়ার হোসেন, সিনিয়র শিক্ষক মোঃ আক্তারুল ইসলাম রাঙা, সহকারী শিক্ষক সুর্বণা দাস, মোছাঃ হোসনা বানু, রবিউল ইসলাম, রিয়াজ উদ্দীন, মোঃ ওবাইদুল্লাহ, শাহদাৎ হোসেন, গবিন্দ চন্দ্র শর্মা প্রমুখ। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে ¯েœহা আক্তার রিয়া, শামীম রানা, মোঃ রাফসান।

এছাড়া দিনাজপুর উচ্চ বিদ্যালয় হতে আগত সহকারী প্রধান শিক্ষক মোঃ জিয়াউর রহমান, মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ মশিউর রহমান ও আলঙ্গীর হোসেন। বিদায় প্রধান শিক্ষক মোঃ নেজামুল ইসলাম তার অনুভূতি ব্যাক্ত করতে গিয়ে বলেন স্কুল ও শিক্ষার্থীদের প্রতি আমার যে ভালোবাসা জন্ম নিয়েছে আমি তা কোনো দিন ভুলতে পারবো না।

মনে রাখবে সময়, নৈতিকতা ও শৃঙ্খলাবোধ সব সময় মেনে চলবে তাহলে জীবনে উন্নতি করতে পারবে। শেষে কেক কেটে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোঃ দেলওয়ার হোসেন।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...