দিনাজপুর

দিনাজপুর চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের চিরিরবন্দরে ট্রেনের ধাক্কায় সুবল মার্ডি নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) চিরিরবন্দর উপজেলার রেলস্টেশনের পশ্চিম পাশে রেলব্রিজের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলার আউলিয়াপুকুর ইউনিয়নের চাপইল মাহাদানি এলাকার বৃদ্ধ সুবল মার্ডি (৭৫) রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এসময় দিনাজপুর থেকে রংপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে যান এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। তিনি কানে কম শুনতেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

দিনাজপুর রেলওয়ে থানার এসআই রায়হান আলী জানান, মরদেহের সুরতহাল করা হয়েছে। রেললাইনের ধারেই তার বাড়ি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...