দিনাজপুর

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশন পরিদর্শন করলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক

দিনাজপুর প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহ্‌বুব দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন ও এর অঙ্গ প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তিনি এই প্রতিষ্ঠানটি পরিদর্শনে আসেন।

পরিদর্শনকালে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক জিয়া হার্ট ফাউন্ডেশন এবং এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের চিকিৎসা সেবাসহ নানাবিধ কার্যক্রম ও বিভিন্ন বিভাগ ঘুরে ঘুরে দেখেন। তিনি প্রতিষ্ঠানের স্বাস্থ্যসেবার মান ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেন।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল মতিন, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক মোঃ আবু তাহের আবু, যুগ্ম সম্পাদক ডা. মোঃ জিয়াউল হক জিয়া এবং নির্বাহী সদস্য এস এম খালেকুজ্জামান বাবু।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের মেডিকেল ও এডুকেশন বিভাগের পরিচালক ডা. মোঃ গোলাম মোস্তফা, জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ সুধা রঞ্জন রায়, কেয়ার স্পেশালাইজড জেনারেল হাসপাতাল দিনাজপুরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোঃ আশরাফ উজ জামান, জিয়া হার্ট ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মেসবাহ আলম, ম্যানেজার এ এস এম আক্তার শামীম, সহকারী প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম এবং পাবলিক রিলেশন এন্ড অ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর রহমান পিন্টুসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...