রংপুর বিভাগ

পঞ্চগড়ের পাথরাজ নদীতে ঝটিকা অভিযান, বালুভর্তি ২ ট্রাক্টর জব্দসহ আটক ২

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের বোদা উপজেলার পাথরাজ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন বন্ধে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বালুভর্তি দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে। এ সময় হাতেনাতে আটক দুই যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার ভাসাইনগর এলাকায় পাথরাজ নদীতে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দ-প্রাপ্ত দুই যুবক হলেন উপজেলার ভাসাইনগর এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে মোঃ রেজাউল করিম এবং একই এলাকার মোঃ নজরুল ইসলামের ছেলে মোঃ হৃদয় ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, পাথরাজ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় নদী থেকে বালু উত্তোলন করে পরিবহনের প্রস্তুতিকালে বালুভর্তি দুটি ট্রাক্টরসহ ওই দুই যুবককে হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় মোঃ রেজাউল করিমকে ৫০ হাজার টাকা এবং মোঃ হৃদয় ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে উভয়কে সাত দিনের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযান পরিচালনাকালে বোদা থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল ইসলাম বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...