রংপুর বিভাগ

সাদুল্লাপুরে ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে স্থানীয় এমপি

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নে ঘাঘট নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় এমপি।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার দামোদরপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামুডাঙ্গা নীলকান্তছড়া গ্রামে ঘাঘট নদীর ভাঙন কবলিত করেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।

এসময় তিনি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের দুর্ভোগ ও সমস্যার কথা শোনেন। পাশাপাশি স্থানীয় মানুষের যাতায়াতের সুবিধার্থে রাস্তা ও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দেন।

দীর্ঘদিনের নদীভাঙন ও যোগাযোগব্যবস্থার দুর্ভোগ নিরসনে সংসদ সদস্যের এ প্রতিশ্রুতিতে আশার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, দ্রুত প্রতিশ্রুতির বাস্তবায়ন হলে এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...