রংপুর বিভাগ

বেলুন উড়িয়ে গাইবান্ধায় জেলা ট্যালেন্ট ফেস্ট-এর উদ্বোধন

গাইবান্ধা প্রতিনিধিঃ ‘তীক্ষè যুক্তির স্ফুরণে, জ্বলে ওঠো সৃজনে’-এ স্লোগানটিকে সামনে রেখে দু’দিনব্যাপী গাইবান্ধা জেলা ট্যালেন্ট ফেস্ট-২০২৬ শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালে গাইবান্ধার বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এ উৎসবের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) বিপুল চন্দ্র দাস, এনডিসি সাব্বির আহমেদ, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ডিপিইও) লক্ষণ কুমার দাস, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ ছাড়াও অন্যান্যরা উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুল-কলেজের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক, বিয়াম ল্যাবরেটরি স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থী সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ ট্যালেন্ট ফেস্টের মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের মেধা, যুক্তি, সৃজনশীলতা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা তুলে ধরার পাশাপাশি সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের সুযোগ পাবে বলে আশা করছেন আয়োজকেরা।

উল্লেখ্য; বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উপজেলা পর্যায়ের আয়োজিত উৎসবের ৩ শতাধিক সেরা শিক্ষার্থী জেলা পর্যায়ে আয়োজিত উৎসবে গণিত অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড, বিতর্ক, বিশ্লেষণী দক্ষতা ও উপস্থিত বক্তৃতা এবং কুইজ প্রতিযোগিতার সমন্বয়ে প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ৪ ক্যাটাগরীতে অংশগ্রহণ করছে। জেলা পর্যায়ের দু’দিনব্যাপী অনুষ্ঠান গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে শুভ উদ্বোধন ঘোষণা করা হয় যা আগামীকাল সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...