জাতীয়

জুলাই শহীদ পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণে সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ

মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিষয়টি জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো শেখ হাসিনার বিষয়ে স্মারকে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আইসিটি মামলায় পলাতক আসামি শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদদের পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে বিলি-বণ্টনের আদেশ দেন ট্রাইব্যুনাল।

রায়ে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

স্মারকে আরও বলা হয়, শেখ হাসিনার সব স্থাবর-অস্থাবর সম্পত্তি দ্রুত সরকারের নিয়ন্ত্রণে নেওয়া না হলে তিনি যেকোনো সময় সেগুলো ভোগ, বিক্রি বা অন্যভাবে হস্তান্তর করতে পারেন। এতে ট্রাইব্যুনালের বাজেয়াপ্তকরণসংক্রান্ত রায় ও আদেশ বাস্তবায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় শেখ হাসিনার সব স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তা রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে এসব সম্পত্তি বিলি-বণ্টনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

একই বিষয়ে আসাদুজ্জামান খান কামালের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ বাস্তবায়নেও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরূপ স্মারক পাঠিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...