রংপুর বিভাগ

পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, সকালে ঘন কুয়াশা

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কমতে শুরু করেছে। একই সঙ্গে বাড়ছে কুয়াশার প্রকোপ। এতে দিন ও রাতের আবহাওয়ায় শীতের আমেজ বাড়ছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঠান্ডার অনুভূতি বেশি থাকছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

জেলা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমেছে। গত এক সপ্তাহ ধরে পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যার পর থেকেই তাপমাত্রা কমতে থাকে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতের অনুভূতিও বাড়ে। রাতে কম্বল ব্যবহার করতে হচ্ছে। সকালে বাইরে বের হওয়ার সময়ও গরম কাপড় পরতে হচ্ছে।

রাত ও ভোরে ঠান্ডা বাতাসের কারণে বেশি ভোগান্তিতে পড়ছেন রিকশাচালক ও মোটরসাইকেল আরোহীরা। তাদের ভাষ্য, সকালে ও রাতে যানবাহন চালানোর সময় ঠান্ডা বাতাসে বেশ কষ্ট হচ্ছে। এ কারণে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় জ্যাকেটসহ গরম পোশাক ব্যবহার করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, কয়েক দিন ধরে তাপমাত্রা ওঠানামা করছে। রোববার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

এর আগে শনিবার (৭ নভেম্বর) বিকেলে পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

জিতেন্দ্রনাথ রায় আরও জানান, আগামী দিনগুলোতে পর্যায়ক্রমে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। ফলে পঞ্চগড়ে শীতের অনুভূতি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...