বিনোদন

বরের চেহারা প্রকাশে আপত্তি পারশার, জানালেন বিশেষ কারণ

তরুণ সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণী বিয়ে করেছেন। তবে বিয়ের খবর প্রকাশের পাশাপাশি স্বামীর পরিচয় ও চেহারা গোপন রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়েছে। নিজের বিয়ের ছবি প্রকাশ করলেও বরের মুখ ফুল দিয়ে ঢেকে দিয়েছেন এই শিল্পী।

জানা গেছে, গত ২৬ অক্টোবর দেশের বাইরে পারশা ও তাঁর জীবনসঙ্গীর আক্দ বা প্রাথমিক বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ভিসা জটিলতার কারণে ওই সময় পারশার পরিবারের সদস্যরা উপস্থিত থাকতে পারেননি। তবে বরের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে ছিলেন।

এরপর গত ৭ নভেম্বর নিজের অফিশিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের একটি ছবি প্রকাশ করেন পারশা। ছবিতে তাঁকে বরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও ফুল দিয়ে ঢেকে রাখা হয়েছে বরের পুরো মুখ।

কেন স্বামীর মুখ আড়াল করেছেন, সে বিষয়ে ছবির ক্যাপশনে রসিকতার ছলে পারশা লিখেছেন, ‘বেগানা নারীদের কুদৃষ্টি থেকে হেফাজতের স্বার্থে বরের চেহারা গোপন রাখা হলো। ব্যাটামানুষের রূপ লাবণ্য ও যৌবন জনসমক্ষে প্রদর্শন করে সমাজে ফিতনা ছড়ানোর পক্ষপাতী নই।’

পাশাপাশি স্বামীর পরিচয় নিয়ে তাঁকে কিংবা তাঁর পরিবারকে বিব্রত না করার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন তিনি।

তবে বরের মুখ ঢেকে রাখার পেছনে ব্যক্তিগত গোপনীয়তার পাশাপাশি সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে একটি বার্তাও রয়েছে বলে জানিয়েছেন পারশা। তাঁর মতে, সমাজে নারীর ঘোমটা দেওয়া বা মুখ ঢেকে রাখার বিষয়টি যতটা স্বাভাবিকভাবে দেখা হয়, পুরুষের ক্ষেত্রে তেমনটি দেখা যায় না। এই প্রচলিত দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবার সুযোগ তৈরি করতেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, প্রায় এক বছর আগে দেশের বাইরে ভ্রমণে গিয়ে তাঁদের পরিচয় হয়। পরে সেই পরিচয় প্রেমের সম্পর্কে গড়ায়। আগামী ছয় মাসের মধ্যে দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে বড় পরিসরে বিয়ের বাকি আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে এই নবদম্পতির।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...