জাতীয়

বৈধ প্রশিক্ষকের সঙ্গে ছাড়া গাড়ি চালানো যাবে না লার্নারদের

শিক্ষানবিশ বা লার্নার ড্রাইভিং লাইসেন্সধারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নির্দেশনা অনুযায়ী, বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণ নেওয়ার সময় ছাড়া শিক্ষানবিশ লাইসেন্সধারীরা সড়কে কোনো মোটরযান চালাতে পারবেন না।

পাশাপাশি প্রশিক্ষণের সময় গাড়ির দৃশ্যমান স্থানে বড় আকারের লাল রঙের ‘L’ চিহ্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিআরটিএর ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় এ নির্দেশনা জানানো হয়।

বিআরটিএর বার্তায় বলা হয়েছে, মূল ড্রাইভিং লাইসেন্স ছাড়া সড়কে মোটরযান চালানো শাস্তিযোগ্য অপরাধ। শিক্ষানবিশ লাইসেন্সধারীরা কেবল বৈধ প্রশিক্ষকের সঙ্গে প্রশিক্ষণের সময় গাড়ি চালাতে পারবেন। এ সময় গাড়ির দৃশ্যমান স্থানে বড় লাল ‘L’ চিহ্ন রাখতে হবে।

সাধারণত ড্রাইভিং লাইসেন্স পাওয়ার আগে গাড়ি চালানো শেখার জন্য শিক্ষানবিশ বা লার্নার লাইসেন্স নিতে হয়। প্রশিক্ষণের সময় চালককে শিক্ষানবিশ হিসেবে চিহ্নিত করতে গাড়ির সামনে ও পেছনে দৃশ্যমান স্থানে লাল রঙের বড় ‘L’ লেখা বোর্ড বা চিহ্ন রাখতে হয়।

ইংরেজি ‘Learner’ শব্দের সংক্ষিপ্ত রূপ হলো ‘L’। এই চিহ্ন দেখে অন্য গাড়ির চালকেরা বুঝতে পারেন, সংশ্লিষ্ট গাড়িটি একজন শিক্ষানবিশ চালাচ্ছেন। এতে তাঁরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচল করতে পারেন।

শিক্ষানবিশ চালকদের প্রশিক্ষণের সময় সড়ক নিরাপত্তা নিশ্চিত করা এবং নিয়ম মেনে গাড়ি চালানোর বিষয়ে সচেতনতা বাড়াতেই এ নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...