রংপুর বিভাগ

রংপুরে জাতীয় সমবায় দিবস পালিত

রংপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভাগের আটটি সমবায় সমিতি ও চারজন সমবায়ীকে পুরস্কৃত করা হয়েছে।

রবিবার বিভাগীয় প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে নগরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকার। তিনি নির্বাচিত সমবায় সমিতি ও সমবায়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে সকালে পাবলিক লাইব্রেরি মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে দিনব্যাপী পণ্য মেলার উদ্বোধন করা হয়। মেলায় রংপুরের ২১টি সমবায় সমিতি বিভিন্ন পণ্যের স্টল দিয়েছে।

জেলা প্রশাসক ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, জেলা সমবায় কর্মকর্তা জাহিদুল হাসান, বড় রংপুর নগর মীরগঞ্জ কৃষি সমবায় সমিতির সভাপতি নাজমুল আলম নাজু এবং রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির সভাপতি রোজোয়ানা ইসলাম।

বক্তারা বলেন, সমবায় সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সমবায় আন্দোলনকে গতিশীল করতে হবে। এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, মানুষের জীবনমান উন্নয়ন ও স্থানীয় পণ্যের প্রসার ঘটানো সম্ভব।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...