জাতীয়

রাজধানীর সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীদের চার দফা দাবি, ১০ দিনের সময়সীমা

চাকরি জাতীয়করণসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারীরা। দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন তাঁরা।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সরকারি সাত কলেজের বেসরকারি কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে কর্মচারীরা তাঁদের চাকরির নিরাপত্তা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। এ সময় তাঁদের হাতে বিভিন্ন দাবিসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধন থেকে চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—সরকারি সাত কলেজে কর্মরত সব বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় তাঁদের অন্তর্ভুক্ত করা, রাজস্ব খাতে অন্তর্ভুক্ত না করা পর্যন্ত প্রধানমন্ত্রী ঘোষিত জাতীয় পে-স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং সাত কলেজে কর্মরত সব কর্মচারীর ছাঁটাই বন্ধ করা।

কর্মসূচিতে বক্তব্য দেওয়া এক কর্মচারী বলেন, আগামী ১০ দিনের মধ্যে বেতন-ভাতা, চাকরি জাতীয়করণ এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্তির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ঘোষণা বা ইতিবাচক বার্তা না এলে তাঁরা আরও বড় কর্মসূচি দিতে বাধ্য হবেন।

তিনি আরও বলেন, আগামী ২০ তারিখের পর গণমাধ্যমকর্মী ও প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও জোরদার করা হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...