বিনোদন

রহস্যময় ফেসবুক পোস্টে কী জানাতে চান অভিনেত্রী চমক?

অভিনয় ও নানা ঘটনায় প্রায়ই আলোচনায় থাকা ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার নতুন করে খবরের শিরোনাম হয়েছেন। তবে এবার অভিনয় বা কাজের খবর নয়, তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে শোবিজ অঙ্গনে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে চমক লিখেছেন, ‘অনেক দিন চুপ ছিলাম। আর না। আজকেই সব সামনে আনব। আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা।’

কী বিষয়ে এত দিন নীরব ছিলেন এবং হঠাৎ কী প্রকাশ করতে যাচ্ছেন, সে সম্পর্কে পোস্টে স্পষ্ট করে কিছু জানাননি অভিনেত্রী।

তাঁর এই রহস্যময় বার্তার পর থেকেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে নানা আলোচনা। কেউ কেউ ধারণা করছেন, ব্যক্তিগত জীবন বা সংসারসংক্রান্ত কোনো বিষয় নিয়ে মুখ খুলতে পারেন চমক। আবার অনেকে মন্তব্যের ঘরে তাঁকে বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করার পরামর্শ দিয়েছেন। তবে এসবই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনুমান; এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে আলোচনায় আসেন রুকাইয়া জাহান চমক। এরপর ২০২০ সাল থেকে নিয়মিত অভিনয় শুরু করেন তিনি। ‘হাউস নং ৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান।

অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও নজর কেড়েছেন চমক। সম্প্রতি গায়িকা জিনিয়া জাফরিন লুইপার ‘চুড়ি ছাম ছাম’ শিরোনামের নাচনির্ভর গানে লাল শাড়ি, রেশমি চুড়ি ও ভারী গয়নায় ভিন্ন সাজে হাজির হন তিনি।

তবে ফেসবুক পোস্টে চমক ঠিক কী প্রকাশ করতে যাচ্ছেন, তা জানতে তাঁর পরবর্তী ঘোষণার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...