হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। এ শিবিরে দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের চোখের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের শনাক্ত করা হয়। তাঁদের বিনামূল্যে অস্ত্রোপচার ও ওষুধ দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
শনিবার সকাল ১০টায় বাংলাহিলি ড্রিমল্যান্ড স্কুলে এ চক্ষু শিবিরের আয়োজন করে হিলি প্রেসক্লাব। দীপ আই কেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে আয়োজিত এ কর্মসূচিতে চিকিৎসাসেবা দেন ফাউন্ডেশনটির কো-অর্ডিনেটর সদরুল হাসান রাজুর নেতৃত্বে সাত সদস্যের একটি চিকিৎসক দল। শিবিরে উপজেলার শতাধিক মানুষ চিকিৎসাসেবা নেন।
হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম রাব্বানীর সভাপতিত্বে চক্ষু শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম, হাকিমপুর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শাহীনুর ইসলাম মণ্ডল, বিএনপি নেতা ও সাবেক কমিশনার জুয়েল হোসেন, বোয়ালদাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম এবং জামায়াত নেতা মীর শহীদসহ অনেকে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।