আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ দলের কেন্দ্রীয় নেতারা।
এর আগে গত ১০ মে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে প্রথম দফায় ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল এনসিপি। তাঁদের মধ্যে ৬৭ জন উপজেলা চেয়ারম্যান এবং ৩৩ জন পৌর মেয়র পদপ্রার্থী ছিলেন।
দ্বিতীয় দফায় আরও ১০০ জনের নাম ঘোষণার মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি এগিয়ে নিচ্ছে দলটি।
সর্বশেষ তালিকা
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।