রংপুর বিভাগ

রংপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান, ভাঙা হলো ৩ চিমনি

রংপুরের পীরগঞ্জে অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে একটি ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অনুমোদনহীন দুটি ইটভাটার তিনটি চিমনি ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত রংপুরের পীরগঞ্জ উপজেলার কাঞ্চনপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসআরবি-১৩, সদর কোম্পানি রংপুর, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সমন্বয়ে গঠিত যৌথ দল এতে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।

এসআরবি-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বুধবার বিকেলে গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা, জেলা প্রশাসকের অনুমোদন ব্যতীত মাটি ব্যবহার, মানমাত্রার অতিরিক্ত সালফার, অ্যাশ ও মারকারিযুক্ত কয়লা ব্যবহার এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা স্থাপনের অপরাধে মেসার্স এস এফ বি ব্রিকসকে ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া অনুমোদনহীন ইটভাটা স্থাপনের দায়ে মেসার্স এ এস বি ব্রিকস ও মেসার্স এম ইউ এম ব্রিকসের তিনটি চিমনি ধ্বংস করা হয়।

এসআরবি-১৩ জানায়, সাম্প্রতিক সময়ে রংপুর জেলার বিভিন্ন ইটভাটায় পরিবেশের জন্য ক্ষতিকর অতিরিক্ত সালফার, অ্যাশ ও মারকারিযুক্ত কয়লা ব্যবহারের পাশাপাশি ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনার তথ্য পাওয়া যায়। এসব তথ্য যাচাই এবং অবৈধ ইটভাটা ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।

অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধেও গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...