দিনাজপুর

দিনাজপুরে আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় জেলা যুবদলের মতবিনিময় ও প্রস্তুতি সভা

দিনাজপুর প্রতিবেদক: নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে দিনাজপুর জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সম্পাদক সৈয়দ মাহমুদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।

দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক এ কে এম মাসুদুল ইসলাম মাসুদের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন জেলা যুবদলের সদস্যসচিব রেজাউর রহমান রেজা।

সভায় জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সংগঠনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি আওয়ামী লীগের অপতৎপরতা মোকাবিলায় সাংগঠনিক প্রস্তুতি ও কার্যক্রম জোরদারের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel