দিনাজপুর

বড়পুকুরিয়া কয়লা খনির প্রকৌশলী চীনা নাগরিকের মরদেহের সৎকার ফুলবাড়ীতে সম্পন্ন

দিনাজপুর প্রতিবেদক: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত চীনা নাগরিক ও প্রকৌশলী চেং জিয়াও জুনের মরদেহের সৎকার সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার মহাশ্মশানে তাঁর সৎকার করা হয়।

জানা গেছে, গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে বড়পুকুরিয়া কয়লা খনির ভূগর্ভে (আন্ডারগ্রাউন্ড) কাজ করার সময় অসুস্থ হয়ে পড়েন চেং জিয়াও জুন। পরে তাঁকে খনির ভেতর থেকে ওপরে তুলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

চেং জিয়াও জুন চীনের শানসি প্রদেশের চেংসি গ্রামের চেং গুয়াবাওয়ের ছেলে। তিনি পেশায় একজন প্রকৌশলী ছিলেন এবং বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত চীনা কনসোর্টিয়ামের সদস্য ছিলেন।

প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও সরকারি কাগজপত্র সম্পন্নের পর শুক্রবার দুপুরে ফুলবাড়ী মহাশ্মশানে তাঁর মরদেহের সৎকার করা হয়। এ সময় প্রায় ৩০ জন চীনা নাগরিক উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী মহাশ্মশানের সাধারণ সম্পাদক উজ্জ্বল গুপ্ত বলেন, সরকারি কাগজপত্র নিয়ে স্থানীয়দের সহযোগিতায় কয়েকজন চীনা নাগরিক চেং জিয়াও জুনের মরদেহ সৎকারের জন্য তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। পরে শ্মশান কমিটির সঙ্গে আলোচনা করে মরদেহ সৎকারের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার তা সম্পন্ন করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel