রাজশাহী

পাবনায় বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

আজ পয়লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩। পাবনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হচ্ছে। সকাল ৯ টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে জেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শত শত মানুষ। শোভাযাত্রায় আবহমান বাংলার চিরায়ত চিত্র ফুটে ওঠে।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ববুল স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে পাবনা জেলা প্রশাসন ও জেলা বিসিক শিল্প নগরীর আয়োজনে বৈশাখী মেলার উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য এড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ সদস্য সেলিম রেজা হাবিব, জেলা প্রশাসক আমিনুল ইসলাম,পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা পরিষদ প্রশাসক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার ও সম্পাদক জহুরুল ইসলাম, বিসিক পাবনা জেলার উপ-মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন ও শিল্পনগরী কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

এরপর স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের উদ্যোগে রুচি বৈশাখী উৎসব শিরোনামে আরো একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel