রংপুর বিভাগ

রংপুরে ৮ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

রংপুর নগরীর হাজিরহাটে ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আব্দুল হাকিম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৭ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন হাজির হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

গ্রেফতার আব্দুল হাকিম নগরীর চন্ডী মণ্ডল পাড়া গ্রামের মৃত সুজা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১টার দিকে আট বছরের এক শিশু কন্যাকে নাস্তা খাওয়ানোর লোভ দেখিয়ে বাড়ির পাশের একটি কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে আব্দুল হাকিম।

ঘটনাটি গ্রামের এক যুবক দেখে চিৎকার শুরু করলে লোকজন ছুটে আসে এবং শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হাকিমকে আটক করে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে হাজিরহাট থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটন হাজির হাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel