খেলাধুলা

যন্তর মন্তরের আন্দোলনকারীদের শ্রদ্ধা জানিয়ে পাশে দাঁড়ালেন ভারতীয় অধিনায়ক

মেডিকেল ভর্তিসহ প্রতিযোগিতামূলক বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে পুরো ভারত এখন উত্তাল। বিশেষ করে দিল্লি।

যন্তর মন্তরে কিছুদিন আন্দোলন করছেন ভারতের জেনজিরা। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

ভারতের তরুণ প্রজন্মের এই আন্দোলনে অনেক রাজনৈতিক দল তো সমর্থন দিয়েছেনই, সঙ্গে বিনোদন-ক্রীড়াঙ্গনেরও অনেকে তাদের পাশে আছেন। দুই দিন আগে তরুণদের সমর্থন জানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

এবার ভারতের টেস্ট অধিনায়ক শুবমান গিল সমর্থন জানিয়েছেন।

দুর্নীতি-প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে তরুণদের স্বপ্ন দেখা এবং ভবিষ্যৎ গড়ার সুযোগ কেড়ে নেওয়া ঠিক নয় জানিয়ে সামাজিক মাধ্যমে স্টোরি দিয়েছেন গিল। ভারতের ওপেনার লিখেছেন, ‘একজন ভারতীয় তরুণ হিসেবে বিশ্বাস করি, আমাদের প্রজন্মের শেখার, স্বপ্ন দেখার এবং যে ভবিষ্যৎ কল্পনা করি তা গড়ার সুযোগ পাওয়া উচিত।’

শান্তিপূর্ণভাবে মত প্রকাশ করা তরুণদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গিল আরও লিখেছেন, ‘শান্তিপূর্ণ ভাবে যেসব তরুণ নিজেদের কথা তুলে ধরছে তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা।

শিক্ষাই আমাদের দেশের ভবিষ্যৎ গড়ার শক্তি। আশা করি, আমরা সহমর্মিতা, পারস্পরিক সম্মান এবং শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে যাব। ভারতের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটাই প্রয়োজন।’

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel