দিনাজপুর

বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও শিশু ঝরা পড়া মুক্ত উপজেলা ঘোষণা

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর ২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বিরল উপজেলাকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও বিদ্যালয় থেকে শিশু ঝরা পড়া মুক্ত উপজেলা ঘোষণা করলেন।

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক অনুষ্ঠানে বলেন বিভিন্ন কারণে অনেক অভিভাবক শিশুদের স্কুলে পাঠাতে পারছেন না। অনেকে আর্থিক সংকটের কারণে এবং সামাজিক অস্থিরতায় মেয়েদের বাধ্য হয়ে বিয়ে দেন। ওয়ার্ল্ড ভিশন বাল্যবিবাহ শিশুশ্রম ও ঝরে পড়া শিশুদের পাশে দাঁড়িয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন, অফিসার ইনচার্জ আল এমরান, মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ডেপুটি ডিরেক্টর (নর্দার্ন বাংলাদেশ ক্লাস্টার) রাজু উইলিয়াম রোজারিও, এডভোকেসি কো-অর্ডিনেটর তানজিমুল ইসলাম, ০৯ নং মঙ্গলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম প্রমূখ বক্তব্য রাখেন।

স্বাগত বক্তব্য রাখেন বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর এন্টিরিম এরিয়া ডেভেলপমেন্ট গ্রোগাম অফিসার এন্টোনি দাস।

বিরল উপজেলা প্রশাসনের আয়োজনে বিরল এডিপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সবাই মিলে সচেতন বন্ধ হবে শিশু শ্রম ও আমার উপজেলা আমার দায়িত্ব আমার উপজেলা হবে বাল্যবিবাহ মুক্ত স্লোগানে বেলুন উড়িয়ে শুভ উদ্ভোধন করেন সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। পরে উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় বাল্য বিবাহ, শিশু শ্রম ও বিদ্যালয় থেকে ঝড়ে পড়া রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে শপথ পাঠ করানো হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন, বিভিন্ন ধর্মীয় প্রতিনিধি, শিক্ষক, শিশু ও যুব ফোরাম নেতৃবৃন্দ, ভিডিসি, সিবিও, শিশু শ্রম ও বাল্য বিবাহ হতে ফিরে আসার প্রতিনিধি সহ অনেকে উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel