দিনাজপুর

বৃষ্টির ধাক্কায় কাঁচা মরিচের ঝালে বাজার অস্থির

স্টাফ রিপোর্টার: টানা কয়েক দিনের বৃষ্টিতে কাঁচা মরিচের খেত ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে সংকট দেখা দিয়েছে। এর প্রভাবে দিনাজপুরের খানসামা বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম। মাত্র ১ সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে বেড়েছে ১৩০ টাকা। বর্তমানে বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে।

সোমবার (২৭ জুলাই) উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজারে কাঁচা মরিচের সরবরাহ আগের তুলনায় অনেক কম। কয়েকটি দোকানে সীমিত পরিমাণে মরিচ পাওয়া গেলেও ক্রেতাদের তা কিনতে হচ্ছে বাড়তি দামে। অনেক ক্রেতাই প্রয়োজনীয় পরিমাণ কাঁচা মরিচ কিনতে পারছেন না।

স্থানীয় ক্রেতা সুজন ইসলাম জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির মধ্যে কাঁচা মরিচের এমন মূল্যবৃদ্ধিতে তাদের ভোগান্তি আরও বেড়েছে।

ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টির কারণে বিভিন্ন এলাকার কাঁচা মরিচের খেত নষ্ট হয়েছে। ফলে মোকামগুলোতে সরবরাহ কমে গেছে। সরবরাহ সংকটের কারণে পাইকারি বাজারে দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে।

খানসামা বাজারের সবজি বিক্রেতা শাহিনুর ইসলাম বলেন, বর্তমানে চাহিদার তুলনায় কাঁচা মরিচের সরবরাহ কম থাকায় বেশি দামে কিনে আনতে হচ্ছে। তাই খুচরা বাজারেও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel