দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর শহরের সমাজসেবামূলক সংগঠন সুইহারি ইউনিয়ন ক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) রাত সাড়ে ৯টায় সুইহারি ইউনিয়ন ক্লাব প্রাঙ্গণে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্যপাঠ করান দিনাজপুর শহর সমাজসেবা অফিসার মোঃ মাইনুল ইসলাম।
সুইহারি ইউনিয়ন ক্লাবের নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন-সভাপতি মোঃ সোলায়মান মোল্লা, সহ-সভাপতি মোঃ শেখ শামিম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল খান দুলাল, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান লিটন, ক্রীড়া সম্পাদক মোঃ আতিকুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সদস্য মোঃ ফিরোজ খান রাজ, মোঃ ফজলে রাব্বী, মোঃ মিজানুর রহমান সাজু, মোঃ হোসাইন আলী, মোঃ মামুনুর রশীদ, মোঃ লুৎফর রহমান, এ্যাডভোকেট মোঃ সাদিব গোলাম বিন নাসের ও মোঃ আব্দুল মজিদ।
এছাড়া কমিটিতে ৭ জনকে উপদেষ্টা করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন-নুর আহমেদ বাসার, আলহাজ্ব হারুনর রশিদ, মোঃ গোলাম নবী বাবু, এবিএম হাসিনুর রহমান (সৌরভ), মোঃ জোবায়দুল আলম (রানা), মোঃ সফিকুল আলম (লিয়ন) ও মোছাঃ শাহানাজ পারভীন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।