দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর ডায়াবেটিস ও স্বাস্থ্যসেবা হাসপাতাল পরিদর্শন করেছেন। পরিদর্শনকে কেন্দ্র করে সেখানে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১০টায় হাসপাতাল প্রাঙ্গণে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জনাব সৈয়দ জাহাঙ্গীর আলম।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার মান ও রোগীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে শিশুরা ফুলেল শুভেচ্ছা জানান হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ডায়াবেটিস এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শফিকুল হক টুকু,সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিক, বিএনপির সদস্য মোস্তফা কামাল মিলন, দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর সভাপতি মোকছেদ আলী মঙ্গোলিয়া সহ ডায়াবেটিস অন্যান্য নেতৃবৃন্দ ও চিকিৎসকগন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।