রাজশাহী

জয়পুরহাটের ক্ষেতলালে অবৈধ ইউনানি সিরাপ জব্দ, মালিক আটক

জয়পুরহাটের ক্ষেতলালে মাদকবিরোধী বিশেষ অভিযানে গণমঙ্গল বাজারে একটি মুদি দোকান থেকে বিভিন্ন ইউনানি কোম্পানির মোড়কে বোতলজাত ৮১ বোতল অবৈধ যৌন উত্তেজক ও নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় দোকান মালিককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। উপজেলার বড়তারা ইউনিয়নের গণমঙ্গল বাজারে ক্ষেতলাল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে যৌন উত্তেজক সিরাপ জব্দ ও আটকের ঘটনা ঘটে। আটক ব্যক্তি উপজেলার বাঘাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে আব্দুর রশিদ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলমের নেতৃত্বে গণমঙ্গল বাজারে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে আব্দুর রশিদের মুদি দোকানে তল্লাশি চালিয়ে বিভিন্ন ইউনানি কোম্পানির মোড়কে বোতলজাত ৮১ বোতল অবৈধ যৌন উত্তেজক ও নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে এসব সিরাপ ক্রয়-বিক্রয় ও মজুদ করার অভিযোগে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তারুল আলম বলেন, মাদকবিরোধী অভিযানে গণমঙ্গল বাজারের একটি মুদি দোকান থেকে ৮১ বোতল অবৈধ যৌন উত্তেজক ও নেশাজাতীয় সিরাপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় দোকান মালিককে আটক করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও জানান, রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় আটক ব্যক্তিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel