বিশ্ব

ব্রাজিলে আমাজন বন উজাড় শূন্যে নামাতে ২০৩০ সালের লক্ষ্য

ব্রাজিল সরকার জানিয়েছে, দেশটির আমাজন ও সাভানা অঞ্চলে বন উজাড়ের হার রেকর্ড পরিমাণে কমেছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে এ তথ্য প্রকাশ করা হয়েছে, যেখানে বন সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে।

স্যাটেলাইট তথ্য অনুযায়ী, জুলাই ২০২৬ পর্যন্ত এক বছরে আমাজনে বন উজাড়ের হার ৪১.৮ শতাংশ কমেছে—১৯৮৮ সালে রেকর্ড রাখা শুরু হওয়ার পর এটিই সবচেয়ে বড় পতন। সাভানা অঞ্চলে বন ধ্বংস কমেছে ২৩.৮ শতাংশ।

বর্তমান প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দায়িত্ব নেওয়ার পর বন সংরক্ষণে কঠোর পদক্ষেপ নেন। তিনি অবৈধ বন উজাড় ২০৩০ সালের মধ্যে শূন্যে নামানোর লক্ষ্য ঘোষণা করেছেন। লুলা পরিবেশ পর্যবেক্ষণ জোরদার করেন এবং অবৈধ কাঠ কাটা ও জমি দখলের বিরুদ্ধে জরিমানা বাড়ান।

অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারো নির্বাচনে জয়ী হলে বাবার নীতি অব্যাহত রাখবেন বলে ধারণা করা হচ্ছে। সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো আমাজনে খনন কার্যক্রম উৎসাহিত করেছিলেন, ফলে বন ধ্বংসের হার বেড়ে যায়।

ব্রাজিলের পরিবেশমন্ত্রী জোয়াও পাওলো কাপোবিয়াঙ্কো বন উজাড় কমার ঘটনাকে “অসাধারণ সাফল্য” বলে উল্লেখ করেছেন। জলবায়ু সংগঠন Observatorio do Clima-এর নির্বাহী মার্সিও আসত্রিনি বলেছেন, “রাজনৈতিক সদিচ্ছা থাকলে বন উজাড় ও গ্রিনহাউস গ্যাস নির্গমন নিয়ন্ত্রণ সম্ভব।”

আমাজন পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইনফরেস্ট, যা বিপুল পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে কৃষি, কাঠ সংগ্রহ ও জলবায়ু পরিবর্তনের চাপের কারণে বনভূমি ক্রমেই ঝুঁকির মুখে পড়ছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...