দিনাজপুর

দিনাজপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার বিতরণ

দিনাজপুর প্রতিনিধিঃ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দিনাজপুরে প্রায় দুই শতাধিক হিন্দু সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার ১৭ অক্টোবর বিকেলে দিনাজপুর পুলহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনাজপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি ও দিনাজপুর পৌরসভার আসন্ন নির্বাচনে ১২নং ওয়ার্ড এর সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী শামীম আহমেদের নিজ উদ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মাহবুব আহমেদ।

১২নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন – ১২ নং ওয়ার্ড বিএনপির উপদেষ্টা প্রকৌশলী মোঃ নুরুল ইসলাম তুষার, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোকবুল হোসেন মুকুল, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট দিনাজপুর সদর উপজেলা আহবায়ক অশোক কুমার রায়, ১২ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, সদস্য মোঃ রাজীব হোসেন এবং সোনালী অতীত ফুটবল ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন।

এ সময় বক্তারা বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই আনন্দ সবার মাঝে ভাগ করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”

অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ – সোহাগ, আসলাম, রাজা, পলাশ, নাইম, মনসুর, আনোয়ার, জুয়েল, রনি, সৌমিক সহ অনেকে। শেষে ২০০ হিন্দু পরিবারের হাতে শারদীয় শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...