খেলাধুলা

দিনাজপুর ফুলবাড়ীতে মায়ের মৃত্যুর শোকে ছেলের মৃত্যু, একসঙ্গে জানাজা-দাফন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: মায়ের মৃত্যুর শোক কাটিয়ে ওঠার আগেই মারা গেলেন বড় ছেলে। বুধবার (২১ অক্টোবর) রাতে দিনাজপুরের ফুলবাড়ীতে এ ঘটনা ঘটে। মায়ের মৃত্যুর কয়েক ঘণ্টার ব্যবধানে ছেলের মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।

বৃহস্পতিবার সকালে একই মাঠে মা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের পাশাপাশি দাফন করা হয়।

মারা যাওয়া মা ছেলে হলেন ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক ক্রীড়া শিক্ষক সৈয়দ আবুল মাহমুদ (চাঁদ)-এর স্ত্রী সৈয়দা মাজেদা খাতুন (৭৫) এবং তাঁর বড় ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন (৫৫)।

পরিবারের সদস্যরা জানান, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বারোকোনা গ্রামে নিজ বাসভবনে মারা যান সৈয়দ আবুল মাহমুদ (চাঁদ)-এর স্ত্রী সৈয়দা মাজেদা খাতুনের। মৃত্যুর পর শোকে কাতর হয়ে অসুস্থ হয়ে পড়েন ছেলে সৈয়দ মেজবাউর রশিদ সুমন। রাত ১১টার দিকে তাঁকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার সকাল ১১টায় বারোকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা ও ছেলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁদের দাফন করা হয়।

এদিকে মা ও ছেলের এমন আকস্মিক মৃত্যুতে বারোকোনা এলাকাসহ ফুলবাড়ীতে শোকের ছায়া নেমে এসেছে। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনেরা তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ খুরশিদ আলম মতি, সাবেক পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহবায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দগণ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...