গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় একটি অবৈধ ড্রেজার মেশিনসহ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে জড়িত ব্যক্তিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার (২৬ অক্টোবর) উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রাম এলাকায় এ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র রামনগর এলাকায় ড্রেজার মেশিন সিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এর ফলে আশপাশের ফসলি জমি ও নদীর তীর ভাঙনের ঝুঁকিতে পড়েছিল। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্তের নেতৃত্বে প্রশাসনের একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে সেখান থেকে অবৈধ ড্রেজার মেশিন ও বালু উত্তোলনের পাইপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।