রংপুর বিভাগ

ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনে পরিদর্শন কক্ষ উদ্বোধন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের নতুন পরিদর্শন কক্ষ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের পুরোনো ভবনের দোতলায় ফিতা কেটে কক্ষটির উদ্বোধন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, উপজেলা জামায়াতের সভাপতি মো. আনোয়ার হোসেন ও উপজেলা প্রকৌশলী আহসান হাবীব।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামিলুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মচারী এবং জামায়াতের নেতারা।

অনুষ্ঠানে সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলাম কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কারও সামনাসামনি প্রশংসা করা নিষেধ। কর্মকর্তারা ভালো কাজ করলে দায়িত্ব শেষে এলাকার মানুষই তাঁদের কাজের প্রশংসা করবে।

তিনি আরও বলেন, উন্নয়নের স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভালোভাবে দায়িত্ব পালন করতে হবে। মানুষের প্রত্যাশা অনেক, তবে কাজের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সবাই মিলেমিশে কাজ করলে এলাকার উন্নয়ন সম্ভব হবে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...