রাজশাহী

রাজশাহীতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

রাজশাহীতে হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুমকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) নগরীর বোয়ালিয়া থানার বালিয়াপুকুর বটতলা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। মাসুম রাজশাহী মহানগরীর পবা থানার বাগধানী উলাপুর এলাকার মো. ওহেদুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাগধানী উলাপুর গ্রামে কেরাম বোর্ড খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মাসুমের আঘাতে তোফাজ্জল (১৯) গুরুতর আহত হন। পরে একই দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় পবা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার বিচার শেষে আদালত মাসুমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

পুলিশ আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...