প্রকাশের মাত্র দুই দিনের মধ্যে ইউটিউবে এক কোটি ভিউয়ের মাইলফলক ছুঁয়েছে ‘ভালো আছো তো?’ নাটকটি। এই সাফল্যের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহার জুটি।
নাটকটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব ও নীহা। এর আগে ‘মন দুয়ারি’ ও ‘মায়াপাখি’ নাটকেও একসঙ্গে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তাঁরা।
প্রকাশের পর থেকেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। ইউটিউবে দর্শকদের মন্তব্যেও দেখা যাচ্ছে ইতিবাচক প্রতিক্রিয়া। গল্পের শুরুতে চমক, ঘটনার ধীরে ধীরে গভীরতা পাওয়া, স্বাভাবিক সংলাপ ও আবেগনির্ভর উপস্থাপন নাটকটিকে দর্শকের কাছে আকর্ষণীয় করে তুলেছে বলে প্রতিক্রিয়ায় উঠে এসেছে।
নাটকটির নির্মাতা জাকারিয়া সৌখিন জানিয়েছেন, নিজের পছন্দ ও ভাবনার সঙ্গে মিল রেখে কাজ করতে পারা এবং সেই কাজের স্বীকৃতি পাওয়া তাঁর কাছে আনন্দের। এই অর্জনকে নিজের একার সাফল্য হিসেবে দেখছেন না তিনি; বরং প্রযোজক, অভিনয়শিল্পী, দর্শক ও পুরো দলের সম্মিলিত সাফল্য বলে মনে করছেন।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির কর্ণধার এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, দর্শকের চাহিদা বিবেচনায় রেখে মানসম্মত ও রুচিশীল কাজ তৈরির চেষ্টা করে সিএমভি। ‘ভালো আছো তো?’ নাটকের সাফল্য ভবিষ্যতের কাজের জন্যও অনুপ্রেরণা জোগাবে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।