গাইবান্ধায় ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ আশরাফুল ইসলাম (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।
গ্রেপ্তার আশরাফুল ইসলাম গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের ফকিরপাড়া এলাকার মৃত দুদু মিয়ার ছেলে।
মঙ্গলবার দুপুরে এসআরবি-১৩ এর সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার রাতে গাইবান্ধা পৌর শহরের নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবির চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ এসআরবি-১৩ গাইবান্ধার একটি আভিযানিক দল সোমবার দিবাগত রাত সোয় ৯টার দিকে শহরের নতুন ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, এ ঘটনায় আশরাফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্যসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।