রাজশাহী

জয়পুরহাটে রেড ক্রিসেন্টের দুই দিনের কর্মশালার উদ্বোধন

জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সাংগঠনিক সক্ষমতা বাড়াতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বুধবার সকালে জেলা পরিষদ কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান মাসুদ রানা প্রধান।

উদ্বোধনী বক্তব্যে মাসুদ রানা প্রধান বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘ব্রাঞ্চ অর্গানাইজেশনাল ক্যাপাসিটি টু অ্যাক্ট’ (বিওসিএ) টুলস ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে। এ টুলসের মাধ্যমে জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সমন্বয়ে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জয়পুরহাট ইউনিটের ভাইস চেয়ারম্যান মতিয়র রহমান, সেক্রেটারি এ এইচ এম ওবায়দুল রহমান সুইট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মাহফুজা আক্তার, তহবিল সংগ্রহ বিভাগের কর্মকর্তা বিবি মরিয়ম এবং আইআর অ্যান্ড কমিউনিকেশন বিভাগের কমিউনিকেশন অফিসার মোহাম্মদ খালেদ।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...