রাজশাহী

নাটোরে ভিডিও নিয়ে বিতর্কে এমপি আজিজ, শুক্রবার জরুরি বৈঠকে বসছে জেলা বিএনপি

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কয়েকটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনাকে ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল আজিজ। ভিডিওগুলোকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলেও দাবি করেছেন তিনি। অন্যদিকে, বিএনপির নেতাকর্মীদের দাবি, ভিডিওগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে এক প্রবাসীর ফেসবুক আইডি থেকে ভিডিওগুলো প্রকাশ করা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

আব্দুল আজিজ বলেন, তাঁকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে গভীর ষড়যন্ত্র করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানান।

এদিকে, ভিডিওগুলো এআই দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন গুরুদাসপুর উপজেলা বিএনপির নেতারা।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী বলেন, প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য, কারও সম্মানহানির জন্য নয়। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা এবং রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার চালানোর চেষ্টা গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে নাটোর জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ বলেন, তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর বিষয়ে জানতে পেরেছেন। এ নিয়ে আগামী শুক্রবার দলের একটি জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, এর আগে নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যাকাণ্ডের ঘটনায় এমপি আজিজের ছেলের গ্রেপ্তার ও রিমান্ড এবং জানাজায় হেনস্তার ঘটনা নিয়ে আলোচনা তৈরি হয়েছিল। এর রেশ কাটতে না কাটতেই নতুন করে ভিডিও নিয়ে বিতর্ক দেখা দিয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...