রংপুর বিভাগ

গাইবান্ধায় জাতীয় যুব দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধিঃ ‘দক্ষ যুব গড়বে দেশ-সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে গাইবান্ধা জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে রোববার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি উদ্বোধন করেন প্রধান অতিথি আব্দুল করিম এমপি।

সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মো. মনিরুজ্জামান, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.কে.এম হেদায়েতুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. হুমায়ুন কবির, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল প্রমুখ। এসময় জেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও যুব উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও সেবামূলক পরিসংখ্যান তুলে ধরেন। পাশাপাশি, যুব সমাজের কল্যাণে অধিদপ্তরের কার্যক্রমকে আরো কীভাবে গতিশীল ও কার্যকর করা যায়, সে বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেয়া হয়।

শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫ জন যুবক-যুবতীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে যুব ঋণের চেক প্রদান এবং যুব সংগঠক হিসেবে অবদানের স্বীকৃতিস্বরূপ ২ জনকে সম্মাননা স্মারক দেয়া হয়। দিবস উপলক্ষে স্থানীয় পৌরপার্কে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...