রংপুর বিভাগ

কুড়িগ্রামে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১

কুড়িগ্রামের উলিপুরে যৌতুকের দাবিতে নাসরিন জাহান নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় মো. দুলাল (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩।

শনিবার (৩১ অক্টোবর) রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রোববার (১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১৩।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তিন বছর আগে মামলার প্রধান অভিযুক্ত আলমগীরের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় নাসরিনের। বিয়ের পর থেকে আলমগীরের পরিবার যৌতুক হিসেবে ৭০ হাজার টাকা দাবি করে আসছিল। এর মধ্যে নাসরিনের পরিবার ২৫ হাজার টাকা দিলেও বাকি ৪৫ হাজার টাকার জন্য তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৮ অক্টোবর যৌতুকের বাকি টাকা কবে দেওয়া হবে, তা জানতে বাবাকে ফোন করেন নাসরিন। এ সময় তার বাবা নুর ইসলাম ধান কেটে টাকা দেওয়ার কথা জানান। পরদিন ২৯ অক্টোবর সকাল ৬টা ৪০ মিনিটে মেয়ের মৃত্যুর খবর পান তিনি।

খবর পেয়ে পরিবারের সদস্যরা উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের ফকির মোহাম্মদ নামার চর এলাকায় আলমগীরের বাড়িতে যান। সেখানে নাসরিনের শরীর, পিঠ, গলা ও হাতে আঘাতের চিহ্ন দেখতে পান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় নাসরিনের বাবা নুর ইসলাম বাদী হয়ে গত ২৯ অক্টোবর উলিপুর থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারে দুলালকে তিন নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি উলিপুর উপজেলার কবির মাহমুদ গ্রামের মৃত পাগলার ছেলে।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৩। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রংপুর মহানগরীর কেরানীপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুলালকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...