দিনাজপুরের পার্বতীপুরে ৫ নং চন্ডিপুর ইউনিয়নের বড় হরিপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত রোমাঞ্চকর ও জমজমাট ‘টাইগার স্পোর্টিং ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়েছে তাজনগর চরকডাঙ্গা একাডেমি।
সোমবার (২ নভেম্বর) বিকেলে যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল খেলায় তারা ৪-০ গোলের বড় ব্যবধানে শক্তিশালী আমবাড়ী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাটির শুরু থেকেই আক্রমণাত্মক ও নান্দনিক ফুটবল উপহার দেয় তাজনগর চরকডাঙ্গা একাডেমির খেলোয়াড়রা। প্রতিপক্ষকে পাত্তাই না দিয়ে একের পর এক গোল করে তারা পুরো মাঠের দর্শকদের মাতিয়ে রাখে এবং শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে।
ম্যাচটিতে প্রধান রেফারি হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন মোস্তাফিজুর রহমান (মোস্তা)। তাকে যোগ্য সহায়তা করেন দুই সহকারী রেফারি সাগর ও জুয়েল। ফাইনাল খেলাটিতে অত্যন্ত চমৎকার ধারাভাষ্য প্রদান করেন মোঃ মোকাররম হোসেন। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫ নং চড়িপুরের ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. একরামুল হক মন্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী।
এছাড়াও বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— আবু সায়েম শাহ, মো. সামসুল হক, মো. আব্দুল হামিদ সরদার, মনজুরুল ইসলাম, মো. শওকত আলী, মো. জহুরুল আখন্দ, সাইফুল ইসলাম প্রামানিক, মো. নাজমুল সাকিব, বেনজীর আহমেদ, আবু হানিফ সরদার এবং মো. মোস্তাফিজুর রহমান ফিজার।খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং আকর্ষণীয় পুরস্কার হিসেবে খাসি তুলে দেন। যুব সমাজের আয়োজনে এমন একটি চমৎকার ও শৃঙ্খলাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে পেরে আনন্দ প্রকাশ করেন উপস্থিত দর্শকগণ।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।