দিনাজপুরের বিরলে শহর গ্রাম ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলীকে আটক করেছে পুলিশ।
আটক ইউপি চেয়াররম্যান ওয়াহেদ আলী কার্যক্রম নিষিদ্ধ বিরল উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ছিলেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিরল উপজেলার ধামইড় ইউনিয়নের ঢেরাপাটিয়া নামক এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে বিরল থানার ডিউটি অফিসার এসআই তারেক জানান, ইউপি চেয়ারম্যান মো. ওয়াহেদ আলীর নামে আদালতের গ্রেপ্তারী পরোয়ানা ছিল।
গ্রেপ্তারী পরোয়ানা মূলে তাকে গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।