রংপুর বিভাগ

পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন

গাইবান্ধা প্রতিনিধিঃ ‘দক্ষ যুব গড়বে দেশ-সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ে নিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে রোববার (১ নভেম্বর) সকালে দিবসটি উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

সহকারি কমিশনার (ভূমি) আল-ইয়াসা-রহমান তাপাদার-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার তরুণ কুমার দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়েদুল মোফাচ্ছালিন, উপজেলা সমবায় অফিসার জিল্লুর রহমান, পলাশবাড়ী মডেল প্রেস ক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, সফল উদ্যোক্তা জাকিরুল ইসলাম, সাদিনা বেগম, সাধনা আক্তার প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিদ্যুৎ কুমার বিশ্বাস।

এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠন সমূহের নেতৃবৃন্দ ছাড়াও যুব ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে জাতীয় যুব দিবস উপলক্ষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যুব সমিতির ১৩ জন সদস্যের মাঝে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...