পশ্চিম আফ্রিকার দেশ মরিতানিয়ার উপকূল থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা থেকে ১৩৪ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মরিতানিয়ার সামরিক বাহিনীর এক বিবৃতিতে উদ্ধার অভিযানের তথ্য জানানো হয়। নৌকাটি শনিবার দেশটির বন্দরনগরী নুয়াদিবুর উপকূলের কাছ থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১৮ জন পুরুষ, ১৪ জন নারী ও দুটি শিশু রয়েছে। তাঁদের জাতীয়তা এবং শারীরিক অবস্থা সম্পর্কে সামরিক বাহিনীর বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি।
উত্তর-পশ্চিম আফ্রিকার উপকূল দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছানোর সমুদ্রপথ বহু বছর ধরে অভিবাসীদের ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ রুট। মরক্কো ও পশ্চিম সাহারার উপকূলের কাছ দিয়ে এই পথ ইউরোপে প্রবেশের সুযোগ তৈরি করে।
মরিতানিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সমুদ্রে মানুষের জীবন রক্ষা, অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, মানব পাচার মোকাবিলা এবং সামুদ্রিক নিরাপত্তা জোরদার করতে তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে মরিতানিয়ার উপকূল থেকে আরও কয়েক শ মানুষকে উদ্ধার করা হয়েছে। তাঁদের অধিকাংশই সেনেগাল, গাম্বিয়া, গিনি ও মালির নাগরিক।
সূত্র: এপি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।