সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হওয়ার আগে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের আগে প্রস্তুতির এই ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।
২৫ অক্টোব আবাসিক ক্যাম্প শুরুর পর প্রধান কোচ থমাস ডুলির অধীনে সাত দিন মাঠে অনুশীলন করেছে বাংলাদেশ। কোনো কোনো দিন দুই বেলাও অনুশীলন হয়েছে। তবে ম্যাচের পরিবেশে নিজেদের যাচাই করার সুযোগ পায়নি দলটি।
নিজেদের মধ্যে ৯০ মিনিটের পূর্ণাঙ্গ ম্যাচও খেলেনি বাংলাদেশ। বিদেশি কোনো দল কিংবা স্থানীয় ক্লাবের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
সাবেক জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলাম মনে করেন, নতুন খেলোয়াড়দের সঙ্গে পুরোনোদের বোঝাপড়া তৈরি করতে প্রস্তুতি ম্যাচ গুরুত্বপূর্ণ ছিল। সাবেক ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলিও মনে করেন, বড় টুর্নামেন্টের আগে কয়েকটি ম্যাচ খেললে কোচ দলের শক্তি ও দুর্বলতা যাচাই করতে পারতেন।
তবে সাবেক ফুটবলার ও কোচ শফিকুল ইসলাম মানিকের মতে, প্রস্তুতি ম্যাচ না খেলার পেছনে কোচের কৌশলও থাকতে পারে। তাঁর ধারণা, ভুটানের বিপক্ষে সম্ভাব্য একাদশ গোপন রাখতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৫ নভেম্বর রাত ৮টায় ভুটানের বিপক্ষে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।