আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃ “ দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারীতে বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলার রমজানপাড়া সবুজ যুব সংঘের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা স্বত:স্ফুর্তভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় উপজেলা পরিষদ চত্বরে একটি ফলের চারা রোপন করে কর্মসূচির শুভ উদ্বোধন করেন। এ সময় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম (মানিক), অন্যান্য দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপনের বিকল্প নেই। এ ক্ষেত্রে যুব সমাজকে আরও দায়িত্বশীল ও সক্রিয় ভুমিকা পালন করতে হবে। শুধু গাছ লাগালেই হবে না, রোপন করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণেও সবাইকে এগিয়ে আসতে হবে। পরে বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা রোপন ও বিতরণ করা হয়।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।