ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ফোনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির যোগাযোগে অবৈধভাবে আড়িপাতার অভিযোগে তিন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। বুধবার, ৪ নভেম্বর প্রকাশিত রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আটক ব্যক্তিদের মধ্যে প্রেসিডেন্টের সদ্য নিয়োগ পাওয়া চিফ অব স্টাফ লিস্তিও সিগিত প্রাবোও রয়েছেন। তিনি এর আগে দেশটির জাতীয় পুলিশপ্রধান ছিলেন। তাঁর সঙ্গে আরও দুই জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবৈধভাবে ফোনে নজরদারির অভিযোগ আনা হয়েছে।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান আসেপ সাফরুদ্দিন জানিয়েছেন, প্রেসিডেন্ট, সরকারি কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক, বেসরকারি সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ীদের ফোনে নজরদারি চালানো হয়েছিল। ২০২৫ সাল থেকে চলতি বছর পর্যন্ত এ কার্যক্রম চলেছে বলে অভিযোগ করা হয়েছে।
তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিক তদন্ত বা আইন প্রয়োগের কোনো অনুমোদন ছাড়াই ফোনে আড়িপাতার ব্যবস্থা করেছিলেন। গত মাসে নজরদারির রেকর্ড মুছে ফেলার চেষ্টার অভিযোগও রয়েছে।
সরকার জানিয়েছে, তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহের কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে আইনবিষয়ক মন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্রা জানিয়েছেন।
সূত্র: রয়টার্স।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।