বিনোদন

জ্যাক স্প্যারো হয়ে ফিরছেন জনি ডেপ

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চলচ্চিত্র নির্মাণের ধরন বদলে দিতে পারে, তবে মানুষের সৃজনশীলতা, অভিনয় কিংবা গল্প বলার ক্ষমতার বিকল্প হতে পারবে না বলে মনে করেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। তার মতে, সিনেমায় এআইকে মানুষের জায়গা নেওয়ার প্রযুক্তি হিসেবে নয়, বরং কাজের মান উন্নত করার একটি মাধ্যম হিসেবে দেখা উচিত।

সম্প্রতি বিবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এআইয়ের ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে নিজের মতামত তুলে ধরেন অভিনেতা। বর্তমানে নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমার প্রচারে ব্যস্ত রয়েছেন তিনি। সেখানেই চলচ্চিত্র নির্মাণে প্রযুক্তির ভূমিকা এবং শিল্পের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন রণবীর।

অভিনেতা বলেন, মানুষের স্পর্শ থাকলে শিল্প আরো ব্যক্তিগত হয়ে ওঠে।

ভিজ্যুয়াল ইফেক্টস (ভিএফএক্স) কিংবা ক্যামেরার লেন্সের মতো এআইকেও চলচ্চিত্র নির্মাণের একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে সিনেমার মান আরো উন্নত করা সম্ভব। তবে গল্প বলা, শিল্পচর্চা ও অভিনয়ের মতো সৃজনশীল কাজে এআই কখনো মানুষের জায়গা নিতে পারবে বলে তিনি মনে করেন না।

রণবীরের এই বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন ‘রামায়ণ’ সিনেমায় রাবণের চরিত্রে অভিনয় করা যশও।

তার মতে, এআই ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট সতর্ক থাকা প্রয়োজন। প্রযুক্তির প্রয়োগে মানুষের ভূমিকা যেন কেন্দ্রীয় অবস্থানে থাকে, সেটি নিশ্চিত করতে হবে।
যশ বলেন, প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মানুষকে দায়িত্বশীল হতে হবে। কোথায় এবং কীভাবে এআই ব্যবহার করা হচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। মানুষের সৃজনশীলতার ক্ষমতা রয়েছে এবং এমন নতুন ধারণা তৈরি করা সম্ভব, যার সঙ্গে পাল্লা দিতে যন্ত্রকেও বেগ পেতে হবে।

নীতেশ তিওয়ারি পরিচালিত দুই পর্বের ‘রামায়ণ’ সিনেমায় রাম ও রাবণের চরিত্রে দেখা যাবে রণবীর কাপুর ও যশকে। নামিত মালহোত্রার প্রযোজনায় তৈরি হচ্ছে ভারতীয় মহাকাব্য অবলম্বনে এই সিনেমা। এতে সীতার চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী।

এ ছাড়া হনুমানের চরিত্রে সানি দেওল, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে, দশরথের চরিত্রে অরুণ গোভিল, কৌশল্যার চরিত্রে ইন্দিরা কৃষ্ণন, সুমিত্রার চরিত্রে সোনাল ঝা এবং কৈকেয়ীর চরিত্রে লারা দত্ত অভিনয় করছেন। সিনেমাটিতে আরো রয়েছেন রাকুল প্রীত সিং, অনুপম খের, কুণাল কাপুর, বিবেক ওবেরয় ও কাজল আগরওয়াল।

বড় বাজেট, ভিজ্যুয়াল ইফেক্টস এবং তারকাবহুল অভিনয়শিল্পীদের কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে সিনেমাটি। প্রায় চার হাজার কোটি রুপি বাজেটে নির্মিত হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন হ্যান্স জিমার ও এ আর রহমান।

‘রামায়ণ’-এর প্রথম পর্ব আগামী ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে সিনেমাটি। দ্বিতীয় পর্ব মুক্তির সম্ভাব্য সময় ২০২৭ সাল।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...