বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥ দিনাজপুরের বোচাগঞ্জে ৮ নভেম্বর রবিবার উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ- গোষ্ঠির আর্থ- সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন ( ২য় সংশোধিত) প্রকল্পের সুফলভোগীদের সাথে মতবিনিময় সভা করা হয়েছে।
বেলা ২টায় উপজেলার ৬নং- রনগাঁও ইউনিয়নের সাদামহল কাঁটাবাড়ীতে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ আব্দুর রহিম। এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালেয়র ( ব্লু- ইকোনমি বিভাগ) এর যুগ্মসচিব মোঃ আহসানুর রহমান হাসিব বলেন, আমাদের দেশে দরিদ্র বা ক্ষুদ্র নৃ-গোষ্ঠি মানুষের সংখ্যা অনেক বেশী।
সরকারের ইচ্ছা থাকলেও সরকার দরিদ্রতার কষাঘাত থেকে সকলকে একবারে টেনে তুলতে পারে না। এজন্য সরকারের পাশাপাশি আপনাদেরকেউ চেষ্টা করতে হবে আপনাদের জীবন মান উন্নয়নের জন্য। আপনাদের কষ্ট হলেও সন্তানদের শিক্ষার আলোয় শিক্ষিত হিসেবে গড়ে তুলবেন। সন্তানদের নিজ নিজ ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি তাদেরকে আদব কায়দাও শিখাতে হবে।
সর্বপোরি সরকারের পক্ষ থেকে যে সাহায্যে সহযোগিতা পাবেন সেটাকে কাজে লাগানোর পাশাপাশি নিজে পরিশ্রম করে নিজের অবস্থানটা পরিবর্তন করার চেষ্টা করবেন। আপনারা এই কাজগুলো করতে পারলেই আপনাদের জীবন যাত্রার মান উন্নয়ন ঘটবে। এছাড়াও সভায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে দিনাজপুর জেলা মৎস্য কর্মকর্তা মোঃ তারেফুর রহমান সরকার, দিনাজপুর সদর প্রানিসম্পদ কর্মকর্তা ডাক্তার শাহিনা আক্তার, মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রনালেয়র সহকারী সচিব মোঃ আফজাল হোসেন, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ আব্দুস সাত্তার, বোচাগঞ্জ উপজেলা মৎস কর্মকর্তা প্রণব কুমার সরকার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাক্তার মোছাম্মত রুমানা আক্তার রোমি। অনুষ্টানটি সঞ্চালনা করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডাক্তার নিহার রঞ্জন প্রামানিক। অনুষ্ঠানে প্র্রকল্পের দুই শতাধিক সুফলভোগী উপস্থিত ছিলেন।
📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের
ইনস্টাগ্রাম
ভিজিট করুন।