দিনাজপুর

দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা সমাপ্ত

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে আখেরী মুনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপাী তাবলীগ জামাতের জেলা ইজতেমা শেষ হয়েছে। আখেরী মুনাজাতে ছিল সর্বস্তরের মানুষের ঢল। মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ তাবলীগ জামাতের সুরা সদস্য হযরত মাওলানা মনির বিন ইউসুফ।

বেলা ১১টা ৫৭ মিনিটে শুরু হয়ে দুপুর ১২টা ১৯ মিনিটে মুনাজাত শেষ হয়। ২২ মিনিটের মুনাজাতে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সকল মুসলমানের শান্তি, সমৃদ্ধি ও নিরাপত্তা কামনা করা হয়।

শনিবার (৮ নভেম্বর ২০২৬) সকাল থেকে দিনাজপুর দিনাজপুর গোর-এ-শহীদ বড়ময়দানে (বড়মাঠ) ইজতেমা মাঠে সমবেত হন লাখো মুসল্লি। বেলা ১০টার মধ্যে ইজতেমা মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারন্য হয়ে উঠে। ইজতেমার প্যান্ডেল ছাড়িয়ে আশপাশের বাসা-বাড়ি, সরকারি-বেসরকারি অফিস, রাস্তা, ঈদগাহ মাঠ, শিশু পার্কসহ পুরো বড় মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। ইজতেমা মাঠ পরিণত হয় বিশাল জনসমুদ্রে।
মুনাজাতে প্রায় লক্ষাধিক মুসল্লি অংশগ্রহণ করেছেন বলে ইজতেমার আয়োজক ও সাধারণ মুসল্লিবৃন্দ দাবী করেছেন।

শহরের অধিকাংশ দোকানী তাদের দোকানপাট বন্ধ করে মুনাজাতে অংশগ্রহণ করেন। মুনাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য, নারী, শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মুনাজাতে অংশগ্রহণ করেন। এছাড়া দিনাজপুর সদর, বিরল উপজেলাসহ আশপাশের অন্যান্য উপজেলা হতে আগত নারী, পুরষ ও শিশুসহ সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ মুনাজাতে অংশগ্রহণ করেন।

রবিবার ইজতেমার শেষ দিন বাদ ফজর বয়ান করেন ঢাকার কাকরাইলের মুরিব্ব মোঃ হারুনু-অর-রশিদ। এর পর সকাল সাড়ে ৯টা হতে মুনাজাতের আগ পর্যন্ত বয়ান করেন বাংলাদেশ তাবলীগ জামাতের সুরা সদস্য হযরত মাওলানা মনির বিন ইউসুফ।
হেদায়েতি বক্তব্যে সারা পৃথিবীর মানুষ যাতে দ্বীন মেনে দুনিয়া ও আখেরাতে কল্যাণ লাভ করতে পারে, মুক্তি পেতে পারে ও।শান্তিতে থাকতে পারে এসব বিষয়ে আলোচনা করা হয়।

এদিকে ইজতেমায় আগত মুসল্লিদের সার্বিক নিরাপত্তার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ইজতেমা মাঠের চার পাশে মুসল্লিদের নিরাপত্তার জন্য পুলিশের পাশাপাশি সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ গোয়েন্দা বিভাগের সদস্য মোতায়েন ছিল।

দিনাজপুর জেলা তাবলীগ জামাতের আমির (আমিরে ফয়সাল) এবং হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম সহযোগিতা করার জন্য ইজতেমায় আগত মুসল্লি, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, এর আগে ২০১৭ সালের ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রথমবারের মত জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। এর পর ২০২২ সালের ৩১ মার্চ হতে ২ এপ্রিল পর্যন্ত দ্বিতীয়বারের মত এবং ২০২৩ সালের ২ মার্চ হতে ৪ মার্চ পর্যন্ত তৃতীয়বার, ২০২৪ সালে ৫-৭ সেপ্টেম্বর পর্যন্ত চতুর্থবার দিনাজপুরে ৩ দিনব্যাপী তাবলীগ জামাতের জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছিল। এটি পঞ্চম জেলা ইজতেমা অনুষ্ঠিত হয়েছে।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...