দিনাজপুর

দিনাজপুরে আইইবি’র কেন্দ্রীয় নির্বাচন অনুষ্ঠিত

দিনাজপুর প্রতিনিধি ॥ আইইবি দিনাজপুর কেন্দ্রের আয়োজনে ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাচন দিনাজপুর কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর সড়ক ভবনের কনফারেন্স রুমে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আইইবি নির্বাচন-২০২৬ এর ২০২৭ ও ২০২৮ মেয়াদের উক্ত নির্বাচনে প্রেসিডেন্ট ও সম্মানী সাধারন সম্পাদকসহ কেন্দ্রের ৯টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে।

ইয়ং ইঞ্জিনিয়ার্স এ প্রেসিডেন্ট ও সেক্রেটরীসহ ৯টি পদে মোট ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেয়। এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স, টেক্সটাইল, এগ্রিকালচারাল এবং ওমেন্স ইঞ্জিনিয়ারিং পদে প্রায় ৩ শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।

দিনাজপুর কেন্দ্রে স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার প্রকৌশলী মোঃ আব্দুস সালাম, নির্বাচন কমিশনার প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, নির্বাচন কমিশনার প্রকৌশলী মোঃ আব্দুল হাকিম।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...