রংপুর বিভাগ

কুড়িগ্রামে দুই দিন সূর্যের দেখা নেই, বিপাকে শ্রমজীবী মানুষ

কুড়িগ্রামে গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা কমছে। এর মধ্যে সোমবার (১৬ নভেম্বর) থেকে সূর্যের দেখা মিলছে না। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা না থাকলেও মাঝরাত থেকে সকাল পর্যন্ত হালকা কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ। সেই সঙ্গে বইছে মৃদু ঠান্ডা বাতাস।

আবহাওয়ার এমন পরিবর্তনে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। ঠান্ডা উপেক্ষা করেই তাঁদের কৃষিজমি ও শহরে কাজ করতে হচ্ছে। মঙ্গলবার বিকেল পর্যন্তও সূর্যের দেখা মেলেনি।

কুড়িগ্রাম সদর উপজেলার ছিনাই ইউনিয়নের মীরের বাড়ি গ্রামের কৃষিজমিতে নিড়ানির কাজ করছিলেন দিনমজুর সাদেক মিয়া। তিনি বলেন, ‘আজ বেলা দেখা যায়নি, কালকের চেয়ে আজ ঠান্ডা বেশি। কাজ করতে একটু সমস্যা হচ্ছে।’

একই এলাকায় ফুলকপি তুলছিলেন কৃষক আজমত আলী। তিনি বলেন, ‘বাহে ঠান্ডা বুঝি নামি গেইল। ফুলকপি তুলতে হাত অসাড় হয়া যায়।’

রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ায় এ অঞ্চলে তাপমাত্রা কমেছে। আগামী সপ্তাহ পর্যন্ত এ অবস্থা বিরাজ করতে পারে বলে জানান তিনি।

📷 ইনস্টাগ্রাম নোটিশ:
সার্ভারে জায়গা স্বল্পতার কারণে ছবি সংরক্ষণ সম্ভব হচ্ছে না। ছবি পেতে আমাদের ইনস্টাগ্রাম ভিজিট করুন।

এই বিভাগের আরো খবর
❮
Follow Us
Facebook Page Facebook Group WhatsApp Channel
✖
আমাদের সাথে Facebook-এ থাকুন
Facebook Page লোড হচ্ছে...